শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জুলাই 2022, 11:20 দুপুর • 463 বার পঠিত
২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন

আগামী সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। গতকাল সোমবার এই ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা।

একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা এক বিবৃতিতে জানান, শুক্রবার ফের পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। এর পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেয়। এর পর দুজনেই পদত্যাগের ঘোষণা দেন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর আগামী বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।