শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

১৬টি ফিলিস্তিনি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার সেনারা

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুন 2020, 05:53 বিকাল • 656 বার পঠিত
১৬টি ফিলিস্তিনি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের ১৬ টি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। দিনদিন বেড়েই চলছে ইয়াহুদি সৈন্যদের দখল প্রক্রিয়া।

অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার সেই শুরু থেকেই অব্যাহত রয়েছে দখল প্রক্রিয়া। সর্বশেষ গতকাল মঙ্গলবার পশ্চিমতীরের আরিহা শহরের ১৬ টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে এ খবর।

খবরে বলা হয়, গত এপ্রিল থেকে ইসরায়েলি সৈন্যরা নতুন করে দখল অভিযান শুরু করেছে। প্রথমে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়ে করা হয় উচ্ছেদ। এরপর দখলকৃত অঞ্চলে জনগণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। এভাবে সস্পন্ন হয় ইসরায়েলিদের দখল।