১৩ মুহররম পর্যন্ত কারবালায় প্রবেশ নিষেধ করেছে কারবালার পুলিশ
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2020, 03:32 দুপুর
•
339 বার পঠিত
কারবালার পুলিশ শহরটির স্থানীয় বাসিন্দা ব্যতীত অন্য সকলকে ১৩ মুহররম পর্যন্ত কারবালায় প্রবেশ করতে নিষেধ করেছে।
কারবালার পুলিশ কমান্ডের মুখপাত্র বলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের দরুন পবিত্র আশুরায় কারবালায় জনসমাগম কমাতে আগামী ১৩ মুহররম পর্যন্ত এই শহরের স্থানীয় বাসিন্দা ব্যতীত কাউকে এই শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। করোনার ভাইরাসের বিস্তার রোধ করতে এবং আশুরায় জিয়ারতকারীদের জনসমাগম হ্রাস করে কারবালা পুলিশ ১৩ মুহররম পর্যন্ত এ শহর ব্যতীত অন্য নাগরিকদের কারবালায় প্রবেশ করতে দেবে না।
গতকাল পর্যন্ত ইরাকে করোনার আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছাড়িয়ে গেছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে।