শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১ জুন জরুরি বৈঠকে বসছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 07:27 বিকাল • 49 বার পঠিত
১ জুন জরুরি বৈঠকে বসছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি

দুই দিন ধরে সিলেট অঞ্চলে ঘনঘন ভূমিকম্প ইস্যু নিয়ে আগামী ১ জুন জরুরি সভা ডেকেছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি। রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১ জুন বিকেল ৩টায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।  সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

উল্লেখ্য, শনিবার সিলেটে পরপর পাঁচ বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এদিন দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় ও ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়।

রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।